ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউপিতে মাকসুদুর রহমান জয়ী

0
157

ভোলা জেলা প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন।

ঘোষিত ফলাফলে ৬ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. মাকসুদুর রহমান হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হেদায়েতুল ইসলাম মিন্টু পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট।

এছাড়া টেবিল ফ্যান প্রতীক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হোসেন সোহরাব উদ্দিন শাহ্ (হুমায়ুন)। তিনি পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। অন্যদিকে দুটি পাতা প্রতীক নিয়ে মো. জোবায়ের হোসেন নেহাল পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।

অপরদিকে, ঘোড়া প্রতীক নিয়ে সালমা বেগম পেয়েছেন ১১ ভোট। ঢোল প্রতীক নিয়ে মো. জহির উদ্দিন পেয়েছেন ১৫ ভোট। রজনীগন্ধা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩১ ভোট। আনারস প্রতীক নিয়ে মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৪০ ভোট। টেলিফোন প্রতীক নিয়ে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট। অটোরিকশা প্রতীক নিয়ে মো. এনায়েত কবীর পিকলু পেয়েছেন ২০২ ভোট।

প্রসঙ্গত, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩৬ হাজার ৭৫জন। এই ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ১৬টি। অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৩.৭৬ শতাংশ।


ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউপিতে মাকসুদুর রহমান জয়ী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here