
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (খোকসা) প্রতিনিধি
সকাল ১০ টায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, আনুষ্ঠানিকভাবে খোকসা উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, ভূমি সহকারি বিধান কান্তি হালদার, কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম ফুল দিয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন। পরে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফুলের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে প্রথম কর্মদিবস গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান, আল মাছুম মোর্শেদ শান্ত।
আরোও উপস্থিত ছিলেন, আলাউদ্দিন পিল্টু সহ-সভাপতি খোকসা উপজেলা আওয়ামী লীগ, খোকসা পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, বাপ্পি বিশ্বাস রাজু যুগ্ন আহবায়ক খোকসা উপজেলা যুবলীগ, আসিফ সরফরাজ শুভ সাধারণ সম্পাদক খোকসা উপজেলা ছাত্রলীগ, হাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক খোকসা পৌর যুবলীগ, জায়েদ আলম শশী সহ-সভাপতি খোকসা পৌর ছাত্রলীগ, লিটন মোল্লা সভাপতি ওসমানপুর ইউনিয়ন যুবলীগ, আব্দুল মান্নান যুগ্ন আহবায়ক খোকসা উপজেলা যুবলীগ, আব্দুর রাজ্জাক সভাপতি খোকসা ইউনিয়ন যুবলীগ, হেলাল উদ্দিন সভাপতি বেতবাড়িয়া ইউনিয়ন যুবলীগ, সুরুজ আহমেদ সভাপতি খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ। আর ও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।











