সাতক্ষীরায় চমক দেখালেন লাঙ্গলের প্রার্থী মশিউর রহমান বাবু

0
148

আহমেদ সুমন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ০৪২ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৭২ ভোট।

১৪০ কেন্দ্রের সবকটির গণনা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। এ ছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


সাতক্ষীরায় চমক দেখালেন লাঙ্গলের প্রার্থী মশিউর রহমান বাবু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here