
মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক
ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শালিক পাখি মার্কার বিজয়ের লক্ষে পৌরসভা আওয়ামী লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরে মিছিল ও গনসংযোগ করেন। মঙ্গলবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় লালমোহন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, কাউন্সিলর ঈমাম হোসেন হাওলাদার, পৌর আওয়ামীলীগ সদস্য বদরুজ্জামান বাদল, পৌরসভা আওয়ামী যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, পৌরসভা ৮নং ওয়ার্ড সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ৯ জুন ভোলা-৩ আসন তথা লালমোহন তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।













