দুমকিতে কাওসার আমিন হাওলাদারের নির্বাচনী সর্বশেষ প্রচার সভা অনুষ্ঠিত

0
96

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

আসন্ন ৯ জুন দুমকি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী ও হাওলাদার ফাউন্ডেশনের চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদারের কাপ পিরিচ মার্কার সর্বশেষ প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৪ টায় দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রচার সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদার।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহআলম হাওলাদার , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সফিকুল ইসলাম খান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ মৃধা প্রমূখ।

এ সময় কাপ পিরিচ মার্কার সমর্থনে উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষের ঢল নামে ।


দুমকিতে কাওসার আমিন হাওলাদারের নির্বাচনী সর্বশেষ প্রচার সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here