ভোটারদের দ্বারেদ্বারে তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর বেগম শিলার ফুটবলের বিজয়ে একাট্টা উপজেলা বাসী

0
62

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

ভোলার তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নিজের বিজয় সুনিশ্চিতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় ভাঙা হাত নিয়েই ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে ভোট চাইছেন তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা।

৯ জুন ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার প্রচারণা গনসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করছেন প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণা গনসংযোগে মুখর ভোটের ময়দান। ভোটের মাঠে সাম্প্রতিক সময়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী কোহিনূর বেগম শিলার উপর পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষ প্রার্থী ফাতেমা বেগম সাজুর সন্ত্রাসী বাহিনী। হামলার শিকার কোহিনূর বেগম শিলা ভাঙা হাত নিয়েই ভোটারদের দ্বারেদ্বারে যাচ্ছেন ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রচার প্রচারণা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনের একদিন আগে একই সন্ত্রাসী বাহিনী কোহিনূর বেগম শিলার জনপ্রিয়তায় বেকায়দায় পরে হামলা চালায়। প্রতিপক্ষ প্রার্থী সাজু মুলত নিজ এলাকায় নিজ ও নিজের সন্তানসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিগত নির্বাচনের মতো এবার সাধারণ ভোটারগন কোহিনূর বেগম শিলাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে মুলত ওই সব ক্যাডার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে জবাব দিতে প্রস্তুত।

এদিকে প্রচার প্রচারণা গনসংযোগের শেষ সময়ে এসে কোহিনূর বেগম শিলার ফুটবল প্রতীকের বিজয়ের গনজোয়ার শুরু হয়েছে। সাধারণ ভোটারগন বলছেন, কমশিক্ষিত উগ্রতায় আছন্ন নোমানগ্রুপের মদদপুষ্ট প্রার্থী ফাতেমা বেগম সাজু ও তার সন্তানের ভোটের আগেই যেহেতু একজন প্রার্থীর উপর এভাবে সন্ত্রাসী হামলা চালাতে পারলো আর তারা যদি আল্লাহ না করুক বিজয়ী হয় তখন কি করতে পারবে তা আমরা বুজে গেছি। তাই আবারো ফুটবল প্রতীকের বিজয় সুনিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবো।

তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কোহিনূর বেগম শিলা বলেন, বিগত সময়েও আমার নেতা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নেতৃত্বে দিক নির্দেশনায় জনগনের জন্য নিরলস ভাবে কাজ করেছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও প্রিয় নেতার নেতৃত্বে মানুষের কল্যানে কাজ করবো। আমার উপর সন্ত্রাসী হামলার বিচার জনগণের কাছে ছেড়ে দিয়েছি। আশা করি প্রিয় তজুমদ্দিন উপজেলা বাসী ফুটবল প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিবেন।


ভোটারদের দ্বারেদ্বারে তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর বেগম শিলার ফুটবলের বিজয়ে একাট্টা উপজেলা বাসী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here