
সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব ফজলুল হক দেওয়ান,ভাইস চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন।
রবিবার (৯ জুন) ৩৬টি ভোট কেন্দ্রের ফলাফলে বিজয়ী হন তারা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আনারস প্রতীকে আলহাজ্ব ফজলুল হক দেওয়ান পান ২৪২৩১ ভোট, তার নিকটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারেফ হোসেন দোয়াত কলম প্রতীকে পান ২১৫১৭ ভোট, আলহাজ্ব মো. ফখরুল আলম জাহাঙ্গীর মোটরসাইকেল প্রতীকে পান ৪৯১২ ভোট এবং মো. রেজাউল করিম কাপ পিরিচ প্রতীকে পান ৫৫০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মো.আমিনুল ইসলাম চশমা প্রতীকে পান ২৫৮৩৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলাউদ্দিন টিউবওয়েল প্রতীকে পান ১২৭৬৫ ভোট, মো. মহিউদ্দিন পোদ্দার তালা প্রতীকে পান ১২২১২ ভোট এবং মো. হাসনাইন উড়োজাহাজ প্রতীকে পান ১৭২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কলস প্রতীকে ফাতেমা বেগম সাজু পান ২৪৯৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কহিনূর বেগম শিলা ফুটবল প্রতীকে পান ১৯৪৮৯ ভোট, এবং কয়েফুল বেগম হাঁস প্রতীকে পান ৬৫০৪ ভোট। এবারের নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন।












