আদিতমারী কমলাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাইদুল ইসলাম জুয়েল সরকার

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

কমলাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ আদিতমারী উপজেলা বাসিকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাইদুল ইসলাম জুয়েল সরকার।

তিন (১৬ জুন ২০২৪) এক শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে।

মাইদুল ইসলাম জুয়েল সরকার বলেন, শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি।ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহার সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়।

এই কামনায় আমি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, আমার সহ যোদ্ধা, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা, ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।


আদিতমারী কমলাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাইদুল ইসলাম জুয়েল সরকার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles