
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমাজের গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ জুন) সকালে উপজেলার কালমা ও বদরপুর ইউনিয়নের ৯৬ গরীব অসহায় পরিবারের মাঝে এ গোশত বিতরণ করা হয়।
সংগঠনের তত্ত্বাবধায়ক মো. লোকমান মোসলমান বলেন, ৩য় বারের মতো, আমরা একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কালমা ও বদরপুরের ৯৬ অসহায় পরিবারের মাঝে ১ কেজি করে গোশত বিতরণ করেছি। এর আগেও আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তারা যাতে সমাজের অন্যান্যদের মতো একটি সুন্দর ও অানন্দিত ঈদ উপভোগ করতে পারে সে লক্ষ্যে এভাবেই গোশত বিতরণ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মো. সেলিম মোসলমান, মো. লোকমান মোসলমান, রাফসান আহমেদ (মোহাব্বত) , আবু জাফর শামসুদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।





