কুষ্টিয়া কুমারখালী ও খোকসা এসএসসি ৯৫ ব্যাচের পূর্ণমিলন ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত

0
79

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

২৮শে জুন রোজ শুক্রবার কুষ্টিয়া কুমারখালী ও খোকসার ৯৫ ব্যাচের সকল বন্ধুরা একসঙ্গে খোকসা কাদিরপুর ঠাকুরবাড়ি তনু ভাইয়ের বাগান বাড়িতে এই পূর্ণমিলন অনুষ্ঠানের আয়োজন করেন।

সকাল ১০ টায় সবার উপস্থিতিতে তনুর পুকুর থেকে মাছ শিকারি ভাইদের দিয়ে বরশি দিয়ে মাছ ধরা হয়। পবিত্র জুম্মার নামাজ শেষে ৯৫ ব্যাচের প্রসঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯৫ ব্যাচের কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সুযোগ্য পুত্র তনু উপস্থিত হয়ে সংগঠনের বিষয়ে অনেক মূল্যবান বক্তব্য আলোচনা করেন।

এছাড়াও সংগঠনটি আরো মজবুত করতে সংগঠনের অনেকে বক্তব্য রাখেন সবাই বলেন সংগঠনের পক্ষ থেকে আগামী ৩০ বছর পূর্তি ২৫ সালে সংগঠনটির পক্ষ থেকে সারা বাংলাদেশব্যাপী একত্রে মিলে কুমারখালী রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে বড় ধরনের একটি প্রোগ্রাম করবেন বলে আলোচনা করেন।

তবে এই উদ্যোগ নিতে একান্ত প্রচেষ্টা থাকবে কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর সুযোগ্য পুত্র তনু এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ সহযোগিতায় থাকবেন।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে সারা বাংলাদেশের ব্যাপী ৯৫ ব্যাচের সে কোন বন্ধু বিপদ-আপদে স্মরণ করলে সবার পাশে দাঁড়ানো হবে বলেও প্রতিশ্রুতি দিলেন তনু।

এমন একটি শক্তিশালী সংগঠন তৈরি করতে যেখানে যা প্রয়োজন সেটি করা হবে তবে এই সংগঠনটি সারা বাংলাদেশব্যাপী গঠন করতে হবে এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের কাম্য সবাই করবেন।

আলোচনা সভা শেষে গান-বাজনা আনন্দ উল্লাস ও বিভিন্ন খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।

এ সময় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দু উপস্থিত ছিলেন।


কুষ্টিয়া কুমারখালী ও খোকসা এসএসসি ৯৫ ব্যাচের পূর্ণমিলন ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here