লালমনিরহাটে খালেদা জিয়া’র মুক্তির দাবিতে বিএনপি’র সমাবেশ

0
80

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

আজ বুধবার (৩ জুলাই ২০২৪) বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুরে শহরের মিশন মোড় এলাকায় সমাবেশ করে বিএনপি।

সমাবেশের পূর্বে খালেদা জিয়া’র মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেন, বেনজির এখন কোথায় তা স্বরাষ্ট্রমন্ত্রী জানে না। এমন মন্ত্রীর ওই পদে আর থাকার যোগ্যতা নেই। এসময় তিনি অবিলম্বে খালেদা জিয়াসহ সকল রাজবন্দী নেতাদের মুক্তির দাবি করেন।

জেলা বিএনপি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট সদর উপজেলা বিএনপি’র আহবায়ক একেএম মমিনুল হক, পৌর বিএনপি’র সভাপতি আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা ফেরদৌস রুজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা যুবদল সভাপতি আনিছুর রহমান (ভিপি) আনিছ, জেলা ছাত্রদলের সভাপতি বড়বাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমন প্রমুখ।


লালমনিরহাটে খালেদা জিয়া’র মুক্তির দাবিতে বিএনপি’র সমাবেশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here