
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান দের দ্বায়িত্ব গ্রহণে বরণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণের পর তাদেরকে বরণ করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১২টায় দায়িত্বভার গ্রহণের আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি কর্মকার।
পরে উপজেলা পরিষদের হলরুমে প্রথম মাসিক সভা শুরুর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানদের পক্ষে নবনির্বাচিতদের শুভেচ্ছায় বরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান’র সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, ভাইস-চেয়ারম্যানমোঃ আব্দুল আল আলী, ভাইসচেয়ারম্যান মনি কর্মকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যরা।
এদিন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে উপজেলা পরিষদ চত্বর ও সভাকক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি ফুল হাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েল জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি জনগণের সেবক হয়ে থাকতে চান এবং পূর্বধলা উপজেলাবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চান।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন,নির্বাচনের পূর্বে উপজলো প্রশাসন বলেছিল এবার তারা পূর্বধলায়
সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, তারা তাদের কথা রেখেছে, জনগণের বিজয় হয়েছে তাই তিনি উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ প্রেস মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এ সময় তিনি উপজেলার অবকাঠামো উন্নয়ন ও জনগণের মানোন্নয়নে দল বল নির্বিশেষ সকলের সহযোগিতা কামনা করেন।













