Home সারাদেশ বরিশাল বিভাগ ভোলা লালমোহনে কালমা ইউপি’র উপনির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চশমা প্রতীকের প্রার্থী বজলুর রহমান মৃধা

ভোলা লালমোহনে কালমা ইউপি’র উপনির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চশমা প্রতীকের প্রার্থী বজলুর রহমান মৃধা

ভোলা লালমোহনে কালমা ইউপি’র উপনির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চশমা প্রতীকের প্রার্থী বজলুর রহমান মৃধা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চশমা প্রতীকের প্রার্থী আলহাজ্ব বজলুর রহমান মৃধা।

তিনি বলেন, আমার দাদা, চাচা এ কালমা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, পারিবারিক ঐতিহ্য থেকেই আমি দীর্ঘ দিন জনসাধারণের সাথে ওতোপ্রোতভাবে যুক্ত থেকে রাজনীতি করে আসছি। ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নেতৃত্ব ও আদর্শ মেনে দীর্ঘ দিন সফলতার সাথে কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। জনসাধারণের সেবা করাই আমার ধ্যান জ্ঞান। এবং জনগণের অনুরোধেই আমি ভোট করছি, ইনশাআল্লাহ আগামি ২৭ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে আমার তথা চশমা প্রতীকের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

উল্লেখ্য লালমোহন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অংশ নিতে গত ১মে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার ফলে ইউনিয়নটির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৭ জুন এ ইউনিয়নসহ ১৬১ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ষোষণা করেন নির্বাচন কমিশন এবং আগামি ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।


ভোলা লালমোহনে কালমা ইউপি’র উপনির্বাচনে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন চশমা প্রতীকের প্রার্থী বজলুর রহমান মৃধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here