দুমকিতে দেশীয় মদসহ ছাত্রলীগের দুই কর্মী আটক

0
107

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় দু’বোতল দেশীয় মদসহ মো: মহসিন (২০) ও ইমাম মেহেদী হাসান (২১) নামের ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতবৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১:০০ টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীর ব্যাগ তল্লাসী করে দু’বোতল দেশীয় মদ জব্দ করা হয়। এব্যাপারে থানা পুলিশের রাতভর নানা নাটকীয়তা শেষে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদ্বয়কে কোর্টে চালান করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১:০০ টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় নিয়মিত চেকপোষ্টে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী মো: মহসিন (২০) ও ইমাম মেহেদী হাসান (২১) নামের দু’ যুবকের ব্যাগ তল্লাসী করে দু’বোতল দেশীয় মদ জব্দ করা হয়। ধৃত মহসিন সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং ইমাম মেহেদী হাসান ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। ধৃতদের থানা হাজতে রাখা হলেও রাতভর নানা নাটকীয়তার পর পুলিশ নিয়মিত মামলা দায়ের করে আসামীদ্বয়কে শুক্রবার দুপুরে তাদের কোর্টে সোপর্দ্দ করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ হান্নান মাদকসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, আসামীদ্বয়কে কোর্টে চালান দেয়া হয়েছে।


দুমকিতে দেশীয় মদসহ ছাত্রলীগের দুই কর্মী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here