আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

0
102

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনা জেলা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ এর বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, সদস্য জেলা আওয়ামী লীগ বরগুনা, ও নবনির্বাচিত সভাপতি সোনাখালী স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য সকলে এক সাথে কাজ করতে হবে। এসময় তিনি স্কুলের উন্নয়নের জন্য আরো ২,০০০০০/= দুই লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।

অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আমতলী উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জি এম ওসমানী হাসান, মো. নাসির উদ্দিন হাং সাবেক সদস্য জেলা পরিষদ বরগুনা, মো. মিজানুর রহমান সভাপতি আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, এসময় উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ এর সকল ইউপি সদস্য, সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত অভিভাবক সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।


আমতলী উপজেলার উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here