
মো: আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ বাজারের পাশে মেসার্সপূর্বধলা ফিলিং স্টেশনের পশ্চিমে চেয়ারম্যান অটোরাইসমিলের সামনে অদ্য ১৪ জুলাই ২০২৪ইং মেইন রোডে বিকাল ৬ ঘটিকায় ট্র্যাকের দুই চাকায় পিষ্ট হয়ে নাইম আহমেদ (২২) নামে এক যুবকের স্পটেই মৃত্যু হয়।
নিহত যুবকের গ্রামের বাড়ি ময়মনসিংহ তারাকানা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের কাকছড় গ্রামে। তাহার পিতার নাম মো: নজরুল ইসলাম (৫৩) মাতা মৃত: নাসিমা খাতুন।
নিহত যুবক আজকে শ্যামগঞ্জে আসার পথে অটু থেকে চেয়ারম্যান অটোরাইস মিলের সামনে নামার সময় বিপরীত দিক থেকে ঢাকা মেট্রো – ট ২২-৩০১৮ ট্র্যাক এসে থাকে সজোড়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে চাকায় পিষ্ট করে ফেলে। ফলে যুবকের সাথে সাথেই মৃত্যু হয়। নিহতের লাশ বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়ার সাথে কথা বলে জানা যায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













