ঝিনাইদহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে প্রাণ গেল কলেজ প্রভাষকের

0
226

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আরোহী কলেজ প্রভাষক মশিউর রহমান (৫৩) নিহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার গান্না বাজারে এ ঘটনা ঘটে।  মশিউর রহমান গান্না বাজার ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও কোটচাঁদপুর উপজেলা জালালপুর গ্রামের মৃত সুরত আলী সরদারের ছেলে।

জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন মশিউর। গান্না বাজারে পৌঁছলে ডাকবাংলা থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মশিউর।

 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হেলপার ও ড্রাইভার পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।


ঝিনাইদহে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে প্রাণ গেল কলেজ প্রভাষকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here