দুমকীতে সড়ক দূর্ঘটনায় প্রাণগেল এনজিও কর্মীর

0
48

আল ফাহাদ,স্টাফ রিপোর্টারদুমকী পটুয়াখালী

দুমকীতে মোটর সাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষষে মোঃ জাকির হোসেন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে লেবুখালী বাউফল মহাড়কের দুমকী সাতানি ভাঙ্গার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে জাকির দুমকী থেকে বরগুনায় বাড়ির উদ্দেশ্য নিজ মোটর সাইকেলে ভাঙ্গার মোড় এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা দুমকী মডেল মসজিদের পন্য পরিবহনকারী দ্রুতগামি খোয়াভর্তি ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন জাকির। স্থানীয়রা উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জাকির বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আ. ছালামের ছেলে ও কোডেক এনজিও দুমকী শাখায় কর্মরত ছিলেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


দুমকীতে সড়ক দূর্ঘটনায় প্রাণগেল এনজিও কর্মীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here