সেন্টমার্টিনে দ্বীপবাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

0
52

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল-চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে।

সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহণ কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ০২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড।

এই কর্মসূচির আওয়াতায় আজ ১৩ আগস্ট ২০২৪ তারিখ মঙ্গলবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্য সমগ্রী প্রাদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক তাজউদ্দিন কমান্ডার মোহাম্মদ মোঃ আশরাফুল আলম, (জি), পিসিজিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ মোঃ মিজানুল হক ইমরান, (এক্স), বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

০২ দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার দুইশত পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।


সেন্টমার্টিনে দ্বীপবাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here