দুমকিতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

0
54

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দুমকি উপজেলায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ, ক্যাপ্টেন  রিফাত, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তাগন চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দুমকিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সকলকে  সহযোগিতা করার জন্য আহ্বান জানান।


দুমকিতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here