
ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার রামু উপজেলার হিমছড়ি এলাকায় মেরিন ড্রাইভ রাস্তার পাশ্বে কালভার্টের ঠিক পূর্ব পাশ্বে ঝাউ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে হিমছড়ি ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশটি স্থানীয় পথচারীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পাশ্ববর্তী হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায় একদল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি তৎক্ষণাৎ উদ্ধার করতে আসে। এসময় লাশের হাত পা বাঁধা অবস্থায় ঝাউগাছের সাথে ঝুলে থাকেত দেখতে পাই। পরে লাশটি উদ্ধার করে হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ হিমেল রায় ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এবিষয়ে হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ হিমেল রায় বলেন, আমরা প্রাথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করেছি তার প্যান্টের পকেটে থাকা আইডি কার্ড থেকে। তিনি চট্টগ্রাম পটিয়া উপজেলার আমির হামজার ছেলে মোহাম্মদ রফিক (৩৯)। তাকে দূর্বৃত্তরা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরে সবকিছু জানা যাবে বলে জানান।













