ঝিকরগাছায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মো: আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ড কাটাখাল কলোনি পাড়ায় আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) কাটাখালের জাফরের বাড়িতে এই ব্যক্তিটি মারা যায়। জাফরের উক্ত বাড়িতে আলিম ড্রাইভার তার পরিবার নিয়ে ভাড়া থাকে।

আলিম ড্রাইভার বলেন, উক্ত যুবক তার সাথে ৭/৮ বছর আগে গাড়িতে হেলপারী করতো। সে তার বাড়ি থেকে ছোটবেলায় বের হয়ে এসেছে বলে জানিয়েছিল। নিজের নাম ঠিকমত বলতে পারতোনা তাই তাকে ডিপজল নামে ডাকা হতো। গত ৬দিন পূর্বে ডিপজল ঝিকরগাছায় আলিমের বাড়িতে আসে এবং তার লিভার ক্যান্সার হয়েছে বলে জানায়। সে অনেক অসুস্থ ছিলো এবং কবিরাজি চিকিৎসা চলছিলো। এরই মধ্যে গতকাল রাত ৯টার দিকে তাকে বাথরুমের মধ্যে মৃত পাওয়া যায়।

এদিকে যুবকের মৃত্যুর খবর শুনে ঝিকরগাছা থানা থেকে সাব ইন্সপেক্টর সুমন বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ মৃতদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পরিচয় সনাক্ত করতে পিবিআই যশোর শাখার সাব ইন্সপেক্টর স্নেহাশিস দাস তার টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। স্নেহাশিস দাস বলেন, উক্ত যুবকের ফিংগার প্রিন্ট ম্যাচ করিয়ে পরিচয় উদঘাটনের চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি বাংলাদেশের ভোটার তালিকায় নিবন্ধিত হননি এজন্য পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া বলেন খবর শুনে আমি থানা থেকে ফোর্স পাঠিয়েছিলাম। এবিষয়ে ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোনো ওয়ারিশ না পাওয়ায় মৃতদেহ আঞ্জুমান মফিদুলকে দাফনের জন্য দেওয়া হয়েছে। তবে তার পরিচয় উদঘাটনের সর্বাত্মক চেষ্টা অব্যহত থাকবে।


ঝিকরগাছায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles