কুষ্টিয়া ভেড়ামারায় স্পোর্টস একাডেমি কর্তৃক এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

0
99

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় আজ ১৩ সেপ্টেম্বর স্পোর্টস একাডেমি কর্তৃক এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ভেড়ামারা আদর্শ কলেজ সংলগ্ন হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ভেড়ামারা স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পোড়াদহ ফুটবল একাদশ ও ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন।

বিকাল ৫ ঘটিকায় উক্ত প্রীতি ফুটবল ম্যাচটি মাঠে গড়ায়,প্রথমার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মদ্ধেই শুভ সূচনা করে ১-০ গোলে এগিয়ে যায় পোড়াদহ ফুটবল একাদশ পরবর্তীতে গোলটি শোধ করে ২-১ গোলে এগিয়ে থাকে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন।

দিতীয়ার্ধে পোড়াদহ ফুটবল একাদশ অল্প সময়ের ব্যবধানে ২ টি গোল করে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, পরবর্তীতে আর গোলটি শোধ করতে পারে না ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন, টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় পায় পোড়াদহ ফুটবল একাদশ। দলের পক্ষে প্রথম গোলটি করেন জীবন।

উক্ত প্রীতি ম্যাচটির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ৩ বারের নির্বাচিত সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো আনোয়ারুল আজীম বাবু, শামীম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভেড়ামারা উপজেলা শাখা ও সাধারণ সম্পাদক ভেড়ামারা রেল বাজার বণিক সমিতি,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু দাউদ প্রমুখ।

উক্ত খেলা শেষে ম্যাচের প্রথম গোল করায় আমন্ত্রিত অতিথিবৃন্দ জীবনের হাতে পুরস্কার তুলে দেন।


কুষ্টিয়া ভেড়ামারায় স্পোর্টস একাডেমি কর্তৃক এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here