কুষ্টিয়া ভেড়ামারায় বৈরী আবহাওয়ার সাথে লোডশেডিং, জনজীবন ব্যহত

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশে গত তিনদিনের টানা বৃষ্টিতে দেশের প্রায় সব অঞ্চলেই সাধারণ জনগনের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে,এর ব্যতিক্রম হয়নি কুষ্টিয়া জেলার ভেড়ামারাতেও,সারাদিন আকাশ মেঘের চাদরে ঢেকে রয়েছে, সাধারণ মানুষ হয়েছে ঘরবন্দি,এর মদ্ধ্যে আরও যোগ হয়েছে ঘন ঘন লোড শেডিং,এ যেন মরার উপর খাড়ার ঘা।

বৈরী আবহাওয়ার কারনে উপজেলার রাস্তাঘাটে যান চলাচল ছিলো সীমিত,হাট বাজারে মানুষের উপস্থিতি ছিলো নগণ্য, এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই ছিলো বন্ধ,বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা কমলেও দুপুরের পরে আবারও শুরু হয় ক্রমাগত বৃষ্টিপাত। ফলে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যহত হচ্ছে,এর প্রভাব পড়তে দেখা যায় হাট বাজারে, ক্রেতাদের উপস্থিতি কম থাকায় কিছুটা অলস সময় পার করছে ব্যবসায়ীরা।

এর মদ্ধ্যে শুরু হয়েছে বিদুৎ বিভাগের ঘন ঘন লোড শেডিং, এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে,সাধারণ জনগন অভিযোগ করে বলেন এমনিতেই বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাত চলমান এর সাথে যোগ হয়েছে লোডশেডিং যা আমাদের দুর্ভোগ বাড়িয়েছে,এতে সাভাবিক কাজকর্ম করতে পারছে না বলে জানান, তারা আরো বলেন সারাদিনে ১৫-২০ বার বিদ্যুৎ চলে যায় এবং আসে এমনও দেখা যায় দীর্ঘ সময় পরে যখন বিদ্যুৎ সচল হয় তার পরক্ষনেই আবার বিদ্যুৎ চলে যায়,এতে আমাদের ব্যবসার চরম ক্ষতি হচ্ছে।

উপজেলার ডাক বাংলো সুপার মার্কেটের লন্ড্রি ব্যবসায়ী মদন কুমার একুশে নিউজ কে জানান দেশ আধুনিক হওয়ায় সব কিছুতেই বেড়েছে বিদ্যুৎ এর ব্যবহার, বিদ্যুৎ এখন মানুষের অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া চলা প্রায় অসম্ভব।

তিনি আরো বলেন কাজ শুরু করতেই বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার যখন আসছে বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না ফলে সাভাবিক কাজকর্ম করতে পারছি না এবং গ্রাহকদের কাপড় সময়মত হস্তান্তর করতে না পারায় ব্যবসায় ক্ষতি হচ্ছে, তিনি এ সমস্যার দ্রুত সমাধান চান এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবারাহের দাবী জানান।


কুষ্টিয়া ভেড়ামারায় বৈরী আবহাওয়ার সাথে লোডশেডিং, জনজীবন ব্যহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles