নেত্রকোনা জেলা ছাত্র সংসদের আংশিক সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন

0
106

মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

ঢাকা কলেজে অধ্যায়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ সংসদের আংশিক সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১৮-১৯ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ১৯-২০ সেশনের ইতিহাস বিভাগের হাব্বান খান।

নতুন এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ১৮-১৯ সেশনের আজিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১৯-২০ সেশনের শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক ২০-২১ সেশনের মোঃ তোফায়েল হোসেন, প্রচার সম্পাদক ২১-২২ সেশনের তানভীর হাসান , দপ্তর সম্পাদক ২১-২২ সেশনের মঈনূল ইসলাম শাওন।

শুক্রবার উপদেষ্টা মন্ডলীর পিয়াল হাসান,দেওয়ান রিয়াদ, রাহাত হোসেন ও রাব্বি খান পাঠান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপদেষ্টার নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয় এ বিজ্ঞপ্তিতে।


নেত্রকোনা জেলা ছাত্র সংসদের আংশিক সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here