পবিপ্রবিতে বিগত দিনে যত অনিয়ম হয়েছে কমিশন গঠন করে তা তদন্ত করা হবে – নবনিযুক্ত ভিসি

0
58

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যত অনিয়ম হয়েছে তা তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন সরকারের কাছে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদান করে এ মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে যোগদানের পর শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমি এটাও শুনেছি এখানে মেধার অবমূল্যায়নের জন্য একজন মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমি এর পুনরাবৃত্তি দেখতে চাইনা। আমরা এই ১৫ বছরের যে ফ্যাসিস্ট নিপীড়ন অত্যাচার সহ্য করেছি, মুখ খুলে কথা বলতে পারি নাই সে অবস্থাটা যেন আর সামনে না আসে। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি।

এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১৯৯৪ সালে বাকৃবি ভেটেরিনারি অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করেন। ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তী সময়ে ২০১১ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, কাগাওয়া মেডিক্যাল বিশবিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি এবং নিউরোলজি বিভাগ থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.স্বদেশ চন্দ্র সামন্ত। ফলে অ্যাকাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দফতর স্থবির হয়ে পড়ায় ভিসি নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে শিক্ষার্থীরা।


পবিপ্রবিতে বিগত দিনে যত অনিয়ম হয়েছে কমিশন গঠন করে তা তদন্ত করা হবে – নবনিযুক্ত ভিসি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here