
মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
বরগুনা জেলা যুবদলের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ও আমতলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম মৃধাসহ বি,এন,পির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল আমতলী উপজেলার ফকির বাড়ি বাজারে জনসাধারনের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সভপতিত্ব করেন আমতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল উদ্দিন মৃধা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কালাম মৃধা, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দালের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আ: রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইউপি সদস্য ফিরোজ খান তাপস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজি সোলায়মান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মামলার বাদী একজন জাল টাকা ব্যাবসায়ী ও পিলারের ব্যাবসার সাথে জড়িত থাকার অভিযোগে একাধিক বার র্যাবের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছেন। বাদীর ছেলে গাজী হান্নান আমতলী ইউনিয়ন যুবিেলগর সভাপতি থাকা কালীন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সে বিভিন্ন দোকান ঘর দখল, চাদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল এবং বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। আমরা এ মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
মামলায় স্বাক্ষী নয়ন বলেন, ফকির বাড়ি বাজারে কোন ভাংচুর কিংবা চাদাবাজির ঘটনা ঘটেনি, যাদেরকে মামলায় স্বাক্ষী হিসাবে নাম দেয়া হয়েছে তারা নিজেরা ও জানেন না তারা মামলার স্বাক্ষী।
এব্যাপারে বরগুনা জেলা যুবদলের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ও আমতলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম মৃধা বলেন বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এই গাজী হান্নান আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ীতে থাকতে দেয়নি ১৬টি বছর হয়রানী করেছেন। ২৯৪ জন বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। এখন আবার গাজী হান্নান তার পিতা মজিদ গাজীকে বাদী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।
গত ২২ সেপ্টেম্বর গাজী হান্নান তার পিতা মজিদ গাজীকে বাদী বানিয়ে আমিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিমিয়াল ম্যাজিষ্টেট কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা গাজী হান্নান ও তার পিতা মজিদ গাজীর বিচার দাবী করছি। আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।










