আমতলীতে গন অধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

0
40

মো. তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে গন অধিকার পরিষদের আহবায়ক কমিটি দিয়েছে বরগুনা জেলা শাখা।

আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ ৫৫ জন সদস্য করে এ আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা শাখা। আমতলী উপজেলায় মোঃ সাইদুর রহমান কে আহবায়ক ও মোঃ ফয়সাল কে  যুগ্ম আহবায়ক  করা হয়।

বরগুনা জেলা শাখা র আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সাকিব খান স্বাক্ষরিত  ২৮ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে  তাদের অনুমোদন করে।

আংশিক কমিটিতে রয়েছেন, আবু বক্কর, জুয়েল রানা, মোঃ মিলন মীর, মন্টু শিকদার, রিপন মিয়া, মোঃ সাইফুল, মোঃ আতিকুর রহমান, মোঃ বেল্লাল,মোঃ কাওসার, মোঃ আলমগীর হোসেন, মোঃ আল-আমীন মিরাজ, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম শিশির, সবুজ মিয়া, কামাল খান ও মো.ইয়ামিন হোসেন হাওলাদার।

আমতলী উপজেলার আহবায়ক মোঃ সাইদুর রহমান বলেন, গন অধিকার পরিষদের পক্ষ থেকে গনতন্ত্রের জন্য কাজ করবো। যেখানেই দুর্নীতি সেখানেই আমরা প্রতিহত করবো। সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট থেকে সকল স্তরের মানুষের ন্যায় প্রতিষ্ঠায় লড়ে যাবো।


আমতলীতে গন অধিকার পরিষদের আহবায়ক কমিটি ঘোষণা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here