
আব্দুল্লাহ আল নোমান,ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি
ভারতে পুরোহিত রামগিরি মহারাজা ও বিধায়ক নিতিশরানে কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ১ লা অক্টোবর , ২০২৪ ইং মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেস টি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইত্তেফাকুল উলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা খন্দকার আবুল ফজল ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মাহমুদ হক আজিজী এর নেতৃত্বে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্কুল, কলেজ, মাদরাসা ও বিভিন্ন স্থরের নবী প্রেমি তাওহীদি জনতা অংশ গ্রহণ করেন। পরে মার্কাজ মসজিদ থেকে শুরু হওয়া এ বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এসে শেষ হয়। মিছিল পরবর্তীতে, ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার, সাংগঠনিক সম্পাদক, মাওলানা উবায়দুল্লাহ এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল ওলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, হযরত মাওলানা মুফতী খন্দকার আবুল ফজল দা: বা:, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মাহমুদুল হক আজিজী, মাওলানা মুফতী হাবিবুল্লাহ, পৌর সভাপতি, ঈশ্বরগঞ্জ পৌরশাখা সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর দা:বা: ও মুফতী নাঈমুল ইসলাম সহ-সভাপতি ইত্তেফাকুল উলামা সোহাগী ইউনিয়ন।
এসময়, বক্তারা বলেন, আমরা এ অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)এর কটুক্তির প্রতিবাদে তিব্র নিন্দা জানাই। সেই সাথে ভারতীয় দূতাবাসের কুটনৈতিক কে ডেকে এনে প্রতিবাদ করতে বলেন। তানাহলে পরবর্তীতে আরও বৃহৎ আন্দোলন করা হবে।





