পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মোঃ কবির গাজী,ক্রাইম রিপোর্টার পটুয়াখালী

৫ অক্টোবর ২০২৪ইং রোজ শনিবার দুপুর ১২:০০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সম্মেলনে অংশ গ্রাহন করেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ানের রুকন। সম্মেলন সঞ্চালনা করেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এ.বি.এম সাইফুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পড়ে যে সরকার এসেছে। তারা দায়িত্ব গ্রহন করার পড়ে দেশের এখন বাঁধাহীন ভাবে তাদের মত প্রকাশ শুজুক পাচ্ছে, গত১৫বছরে সব চাইতে মজলুম সংগঠন ছিলো জামায়াতে ইসলামী। আমাদের সম্পর্কে যাদের ভুল ধারণা ছিলো আজকে তারা পজিটিভ কথা বলছেন। তারমানে তারা এসে গেছেন তা কিন্তু না। এটা হয়েছে মানুষ এখন জামায়াতে ইসলামীর কথা শুনতে চায়।

সভাপতিত্ব করেন, অধ্যাপক মুহম্মদ শাহআলম কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা। তিনি শুরুতেই শুকরিয়া আদায় করে তার পর বলেন আল্লাহর শুকুর আদায় করতে হয় আমরা শহীদি কাফেলায় যুক্ত আছি। যে কাফেলা একটি ফরজ ইবাদত সেরমকম একটা ইকামতে দ্বীনের সাথে যুক্ত আছি তাই সবাই বলি আলহামদুলিল্লাহ্। আজকে অনেক বোন ছুটি চেয়েছেন আমি দিতে পাড়ি নাই। তবে এই সময় কুরবানিকে আল্লাহ কবুল করে নিক। আমিন।

আরও উপস্থিত ছিলেন, জেলা নায়বে আমীর আব্দুস সালাম খান, অ্যাড. নাজমুল আহসান। জনাব অধ্যাপক নজরুল ইসলাম সোহাগ অর্থ বিষয়ক সম্পাদক জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা।


পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles