লালমনিরহাটে দুর্গাপুজায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপুজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছয়দিন বন্ধ থাকবে। এ স্থলবন্দরের ওপারে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা আলোচনা করে এ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, পুজা উপলক্ষ্যে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৯ অক্টোবর (বুধবার) থেকে ১৪ অক্টোবর (সোমবার) পর্যন্ত ৬ দিন ব্যবসায়ীরা কোনো প্রকার আমদানি-রপ্তানি করবেনা। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে উভয় স্থলবন্দরের ব্যবসায়ীসহ সকল কার্যক্রম চালু করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভারতের ওপারের ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখলে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম এমনিতেই বন্ধ হয়ে পড়বে।


লালমনিরহাটে দুর্গাপুজায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles