কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগন ও জনসাধারণদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়।গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত ২টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, র‍্যাব সিপিসি-০১ এবং টেকনাফ পুলিশ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন কাটাবুনীয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভী মনির আহমেদ, মোঃ সোহেল, এবং মোঃ জিয়াউল ইসলাম, দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles