ভোলার লালমোহনে ১৬ পূজা মন্ডপে মেজর হাফিজের অনুদান প্রদান

0
30

লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর ব্যক্তিগত পক্ষ থেকে ভোলার লালমোহনে ১৬টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ১৬টি পূজা মন্ডপে গিয়ে মেজর হাফিজের পক্ষ থেকে অনুদানের দশ হাজার টাকা করে পূজা কমিটির কাছে পৌঁছে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক বাবুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন প্রমূখ।

উল্লেখ্য, এ বছর লালমোহন উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে ১৬টি পুজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


ভোলার লালমোহনে ১৬ পূজা মন্ডপে মেজর হাফিজের অনুদান প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here