পূর্বধলায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল

0
70

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনা পূর্বধলায় অতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী নেত্রকোনার পূর্বধলায় অসহায় ও হতদরিদ্র ৬ শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন আমেরিকা প্রবাসি ও বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আমানুর রশিদ খান জুয়েল। তিনি (১৩ অক্টোবর ২০২৪) রবিবার  উপজেলার ঘাগড়া, জারিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  আমানুর রশিদ জুয়েল বলেন,অসহায় দারিদ্র ও বন্যায়, ক্ষতি গ্রস্ত মানুষের পাশে সমাজের প্রতিষ্ঠিত মানুষের এগিয়ে আসা দরকার। পূর্বধলা বাসীর বিপদে আপদে আমি সব সময় থাকার চেষ্টা করি।

উপজেলার ঘাগড়া বাজার,খাটুয়ারী, নাটেরকোনা ৩ এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাজী আবুল বাসার, বজলুর রশিদ খান ইফেল, মোস্তফা কামাল, তৌহিদুল কবীর রাছেল, রেজাউল করিম লেলিন, মানিক মিয়া, মতি আকন্দ, হিরা আকন্দ, অমল চন্দ্র দশ, সিরাজুল ইসলাম, আব্দুল হালিম লাল চান প্রমুখ সহ অন্যেরা।

এসময় বন্যা কবলিত ১হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ভোজ্য তেল ১ লিটার বিতরণ করা হয়।


পূর্বধলায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here