
মোঃ আব্দুল মুতাল্লিব সম্রাট,বিশেষ প্রতিনিধি বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের আনসার হাট মন্ডলপাড়া গ্রামে বাড়ীর সামনে খাস খতিয়ানভুক্ত একটি গ্রামীণ কাঁচা রাস্তায় ইটের খোয়া ও রাবিস ফেলা কে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় রাজিউর রহমান বাদী হয়ে ৯ জন কে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় ৯ /১০/২৯২৪ইং তারিখে একটি এজহার দায়ের করেন।
এজহারভুক্ত আসামীরা হলেন,ওমর ফারুক (৩৮),আজিফুল হক (৪০), পাতানু (৪২), রহিবুল (৪২), সকলের পিতা- মৃত তফিল উদ্দিন, সেলিম (১৯), পিতা- রহিবুল, তহিদুল ইসলাম (৩৮), পিতা মৃত ধন মোহাম্মদ, পারুল বেগম (৩৫) স্বামী- রহিবুল, আমিনা বেগম (৩২), স্বামী পাতানু, এলেসা বেগম (৪৫), স্বামী তৌহিদুল ইসলাম।
এজহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের আনসার হাট মন্ডল পাড়া গ্রামের বাসিন্দা রাজিউর রহমান এর বাড়ির সামনে খাস খতিয়ানভুক্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। বাড়ির লোকজন এবং এলাকার সাধারণ মানুষ খাস খতিয়ানভুক্ত জমির কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে থাকে। রাস্তাটি বৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হওয়ার উপক্রম হলে আমি ব্যক্তিগত খরচে কাঁচা রাস্তায় ইটের খোয়া ও রাবিশ ফেলি যাতে স্থানীয় লোকজনের চলাচলের সুবিধা হয়। ৯/১০/২০২৪ইং বুধবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় এজহারভুক্ত আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রোড, ধারালো দা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় জনসাধারণের চলাচলের খাস খতিয়ানভুক্ত চলাচলের রাস্তার ইট ও রাবিস গুলি কোদাল দিয়ে তুলতে থাকে। বাদী ইট ও রাবিস তোলার কারণ জিজ্ঞেস করলে আসামিগণ বেআইনিভাবে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ও তার পরিবারের লোকজন কে দেশীয় অস্ত্রসত্র দিয়ে মারপিট ও কাটে জখম করে। বাদী ও তার লোকজন হাসপাতালে ভর্তি হলে সেখানেও প্রাণ নাশের হুমকি দেন এজহারভুক্ত আসামীগণ।
এ ঘটনায় আহত ইদ্রিস আলী জানান, আসামীরা হুমকি ধুমকি দিচ্চে এবং বলছে আমাকে মেরে ফেললে পাঁচ লক্ষ টাকার মত খরচ হবে। তাই তার অবৈধ সম্পদের হিসাব নেওয়ার জন্যেও দুদক কে অনুরোধ করছি। আমরা পরিবারসহ নিরাপত্তা হীনতায় ভুগছি।আশা করছি পুলিশ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, মামলাটির তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












