দুমকীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
44

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন দুমকী উপজেলা জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় এবং জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার আমীর মাওলানা জালাল আহমেদ খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকী উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দুমকী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এবাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।

মতবিনিময় সভা শেষে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় দুমকী উপজেলা জামায়াতে ইসলামী ও অংগ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


দুমকীতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here