
মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন ৬নং ওয়ার্ড হাটবাড়েঙ্গা গ্রামে গড়ে উঠেছে এক মানবিক সহায়তা কেন্দ্র।
উক্ত গ্রামের স্থানীয় কিছু যুবক এবং প্রবাসীদের নিয়ে গড়ে উঠেছে এই মানবিক সহায়তা কেন্দ্রটি, সহায়তা কেন্দ্রটির নাম করা হয়েছে হাটবারেঙ্গা একতা ক্লাব। মানবিক সহায়তা কেন্দ্রটির মধ্যে থাকবে নানান ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড এবং খেলাধুলা, বিনোদন, বেকারত্ব সমস্যা সমাধান করা, ক্ষুদ্রঋণ ব্যবস্থা গ্রহণ করা সহ নানান ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড। মানবিক সহায়তা কেন্দ্রটি প্রথমে গ্রামের কয়েকজন যুবক মিলে একটি উদ্যোগ নেয় পরে একই গ্রামের প্রবাসী ব্যক্তিরা মিলে সহায়তা করেন, স্থানীয় এই মানবিক সহায়তা কেন্দ্রটিতে ২৩ জন সদস্য বিশিষ্ট ও সাধারন সদস্য ৫৬ জন মিলে একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি করা হয় দক্ষিণ কোরিয়া প্রবাসী মোঃ পারভেজ আহমেদ বিশ্বাস সহ আরো ২ জন প্রবাসী যোদ্ধাকে। মানবিক সহায়তা কেন্দ্রটি শুরু হওয়ার পর পরই স্থানীয় হতদরিদ্র মানুষদেরকে সহায়তা করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করে অল্প সময়ে আলোড়ন সৃষ্টি করেছে ফেলেছে সারা পূর্বধলা উপজেলায়।
১৮ই অক্টোবর রোজ শুক্রবার রাত ৮ টায় আয়োজন করা হয় আলোচনা সভা এবং মত বিনিময় সভা। আলোচনা সভাটিতে অংশ নেয় প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ। আলোচনা সভায় অনলাইন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উক্ত মানবিক সহায়তা কেন্দ্রের সভাপতি দক্ষিণ কোরিয়া প্রবাসী মোঃ পারভেজ আহমেদ বিশ্বাস এবং সম্মানিত সদস্য আসিফুল ইসলাম শান্ত, উপদেষ্টা অর্ণব সরকার বাপ্পি, কার্যকরি সভাপতি মোঃ আনিসুজ্জামান (হৃদয়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রনি, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম সহ আরো অনেকে পরে বক্তারা বলেন আমরা এই ছোট্ট একটি গ্রাম থেকে সারা উপজেলাকে বদলে দেওয়ার চেষ্টা করব। যাতে করে মানুষ আমাদেরকে দেখে এসব মানবিক কর্মকাণ্ডে আরো বেশি আগ্রহী হয়।













