বশেমুরবিপ্রবি বঙ্গমাতা হলের প্রভোস্ট ফয়সাল আহমেদ, শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ শাহাবউদ্দিন

0
67

শাহাজান ইসলাম,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নবনিযুক্ত প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ একইসাথে শেখ রাসেল হলের নবনিযুক্ত প্রভোস্ট হিসাবে নিয়োগ পেয়েছেন বিজিই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবউদ্দিন।

আজ ২২ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে একইসাথে দুইটি হলের প্রভোস্ট নিয়োগ প্রদান করার বিষয়টি জানা যায়।

উল্লেখ্য যে, চব্বিশের গন অভ্যুত্থানের পরবর্তীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদত্যাগ করেন। পরবর্তী সময় থেকে হল পরিচালনার জন্য দ্বায়িত্ব পান সহকারী প্রভোস্ট ফয়সাল আহমেদ। শিক্ষার্থীরা জানান, দ্বায়িত্ব পাওয়ার পর থেকে ফয়সাল আহমেদ স্যার সুন্দরভাবে হল পরিচালনা সহ দরিদ্র ও মেধাবীদের সীট বন্টন করেছেন।

আবার ও উল্লেখ্য যে, শেখ রাসেল হলের প্রভোস্ট ১৯ আগস্ট উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ায় ২০ আগস্ট থেকে অফিস আদেশের মাধ্যমে শেখ রাসেল হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসাবে দ্বায়িত্ব পান সহকারী প্রভোস্ট মোঃ শাহাবউদ্দিন। দ্বায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে এসেছেন।


বশেমুরবিপ্রবি বঙ্গমাতা হলের প্রভোস্ট ফয়সাল আহমেদ, শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ শাহাবউদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here