নেত্রকোনা পূর্বধলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

0
102

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

২৪শে অক্টোবর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল নেত্রকোনা পূর্বধলা উপজেলা ১১নং গোহালাকান্দা ইউনিয়নের উদ্যোগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি ১৬১ নেত্রকোনা-৫ ধানের শীষ মনোনীত প্রার্থী পূর্বধলা উপজেলার গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ্ব আবু তাহের তালুকদার সহ পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঠে সবটুকু দিয়ে কাজ করবে জাতীয়তাবাদী দল বিএনপি। উক্ত আলোচনা সভায় আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে পূর্বধলা উপজেলায় সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলে আশ্বাস দেন। উক্ত আলোচনা সভাটি শুরু হয় বিকাল ৩:০০ পরে শেষ হয় সন্ধ্যা ৬ :০০।


নেত্রকোনা পূর্বধলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here