
রুমান মিয়া,রুপগঞ্জ উপজেলা প্রতিনিধি:
চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগান নিয়ে কাজ করছে র্যাব ১ উত্তরা।দেশকে মাদক মুক্ত করতে র্যাব এর আপ্রাণ চেষ্টা,
গত ২৯,জানুয়ারী ২০২২ইং তারিখে আনুমানিক ১১.৩০ ঘটিকায় র্যাব১ উত্তরা ঢাকার একটি আবিজানিক দল গোপন সংবাদ এর ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা রুপগঞ্জ থানাধীন এন্টি টেররিজম ইউনিট পুলিশ লাইন্স পূর্বাচল এর পূর্ব পাশের পূর্বাচল রেস্টুরেন্ট এর সামনে নির্মাণাধীন কুড়িল বিশ্ব রোড হতে কাঞ্চন ব্রিজ গামী পাকা সড়কের উপর চেক পোস্ট পরিচালনা করে,মাদক ব্যাবসায়ী ইমাম হোসেন(৩৩) পিতা সিরাজুল হক,জেলা চট্রগ্রাম,কে আটক করে।এ সময় ধৃত আসামির নিকট হইতে ৩০ কেজি গাজা, ১ টি মোবাইল ফোন,২ টি সিম কার্ড, নগদ ৯৯০ টাকা ও একটি ট্রাক উদ্ধার করা হয়,












