নরসিংদীর পলাশে যুবদল নেতাকে গুলি

0
118

নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মিয়াকে (৫০) গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া ওই ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে গুরুতর আহত হয় বাদল মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারে এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্রে করে পলাশের ডাঙ্গায় যুবদলের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।

তিনি আরো বলেন, বাদল মিয়া কোনো পক্ষের ছিলেন না। দুই পক্ষের গণ্ডগোল থামাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নরসিংদীর পলাশে যুবদল নেতাকে গুলি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here