দুমকিতে সশস্ত্র বাহিনী দিবস পালিত 

0
57

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সোসাইটি দুমকি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজারের  নিউ স্টার চাইনিজে সার্জেন্ট (অবঃ) মো. ফজলুল হক এর সভাপতিত্বে এ আলোচনা সভা, দোয়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সার্জেন্ট (অবঃ) মাসুদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনাঃ লেঃ (অবঃ) মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়াঃ অফিঃ(অবঃ) আনোয়ার হোসেন ফরাজী, সার্জেন্ট (অবঃ) তোফায়েল আহম্মেদ।

এ সময় বিভিন্ন ইউনিট ও কোরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।


দুমকিতে সশস্ত্র বাহিনী দিবস পালিত 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here