গাজীপুর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

0
85

অনলাইন ডেস্ক

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান সশস্ত্র বাহিনী দিবস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপসট’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। রাজেন্দ্রপুর স্টেশনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে গাজীপুর অঞ্চলের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহিদদের পরিবারকে সংবর্ধনা জানানো হয়। এসময় কুচকাওয়াজ দলের অংশ গ্রহণে বাদ্য পরিবেশন ও বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে রাজেন্দ্রপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব করিম ও গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


গাজীপুর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here