
তাসলিমা আক্তার
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করতে বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রায়পুরা থানায় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার।
এ সময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কারও ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা, সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সবুজ নন্দি,স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।











