লালমনিরহাটে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন

0
54

মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট (সদর) প্রতিনিধি

লালমনিরহাটে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে লালমনিরহাট বিসিক শিল্প নগরী এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন।

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মনজিলা বেগম (৬৫) জানান, এবার খুব ঠান্ডা কেয়ার ফাউন্ডেশনের কম্বল পেলাম, খুবই ভালো কম্বল। ঠান্ডায় হাত, পা কাপেঁ।

নায়েকগড়টারি এলাকার শহিদার রহমান (৫৮) জানান শীতের কারনে জ্বর সর্দি লেগে আছে, খুব ঠান্ডা কম্বল পেয়ে খুব উপকার হলো। এবার লালমনিরহাটে খুবই ঠান্ডা পড়ছে।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের সেচ্ছাসেবী খায়রুল হাসান সুমন, অ্যাডভোকেট আব্দুল জলিল, মিজানুর রহমান মিজান সহ স্থানীয়রা।

এসময় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের অন্যতম সেচ্ছাসেবক খায়রুল হাসান সুমন বলেন, আমরা আজ অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করলাম। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। গরীব অসহায় মানুষের মাঝে আমরা শীত নিবারনের জন্য কম্বল বিতরন করবো।


লালমনিরহাটে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here