নেত্রকোনায় বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ

0
62

নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর ও মল্লিকপুর গ্রাম থেকে দুই মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তারা নিখোঁজ হয়।নিখোঁজ ছাত্রীরা হলেন মীম আক্তার (১২), বরিউল আওয়ালের মেয়ে, এবং কামরুন্নাহার (১৩), আব্দুল খালেকের মেয়ে। তারা নেত্রকোনার আটপাড়ার হযরত ফাতেমা (রা.) মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যদের অভিযোগ, স্মার্টফোনের মাধ্যমে তারা দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসে আসক্ত হয়ে পড়ে।

বৃহস্পতিবার তারা বিভিন্ন দোকান থেকে বিটিএসের স্টিকার সংগ্রহ করে। পরদিন বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এরপর থেকে নিখোঁজ রয়েছে। মীমের বাবা রবিউল বলেন, “আমাদের অজান্তে স্মার্টফোন ব্যবহার করে মীম। পরে জানতে পারি, সে মোবাইলফোনে বিটিএসের প্রতি আসক্ত হয়ে পড়েছে। শুক্রবার থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না।”

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, “পরিবারের পক্ষ থেকে আমাদের অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের ভাষ্যমতে, দুই শিক্ষার্থী বিটিএসে আসক্ত ছিল।” নিখোঁজ দুই ছাত্রীর সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।


নেত্রকোনায় বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here