ঢাকা ক্যাপিটালসের টানা পঞ্চম হার

0
84

অনলাইন ডেস্ক

ভাগ্য যেন মুখ ফিরে তাকাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের দিকে। তা না হলে একের পর এক ম্যাচ হারের তিক্ত স্বাদ পাওয়া ঢাকা জয় পাচ্ছে না কেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে নায়ক শাকিব খানের দল।

ঢাকার নামের পাশে সর্বশেষ হারটি যুক্ত হয়েছে আজই। সিলেট স্টেডিয়ামে চিটাগাং কিংসের কাছে ৭ উইকেটের হার দেখেছে তারা। প্রতিপক্ষকে ১৭৮ রানের লক্ষ্য দিয়ে পঞ্চম হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

ঢাকার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে  চিটাগাংয়ের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনিং জুটিতেই ৫৫ রান যোগ করেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান। বাংলাদেশের ওপেনার ইমন ১৭ রানে ড্রেসিংরুমে ফিরলেও ফিফটি করে থেমেছেন সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি ব্যাটার।

টানা দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্কের সঙ্গে ৫১ রানের দারুণ এক জুটিও গড়েন উসমান। ১৬৬.৬৬ স্ট্রাইরেটে ৫৫ রানে ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। সতীর্থর মতো পরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্লার্কও। তার ৪ চার ও ১ ছয়ের ইনিংসটি থামে ৩৯ রানে।

চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়ে ৩৩ রানের ইনিংস খেলেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ২২ বলের ইনিংসটি সাজিয়েছেন সমান ২ চার ও ছক্কায়।  আর শেষ দিকে ১৪ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে ঢাকার বুকের কষ্টটা আরো দীর্ঘায়িত করেন শামীম হোসেন পাটোয়ারি। ২১৪.২৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়।


ঢাকা ক্যাপিটালসের টানা পঞ্চম হার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here