কুষ্টিয়া ভেড়ামারায় মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত

0
67

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারায় মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভেড়ামারা পৌরসভা ক্রিকেট একাদশ।

আজ ১৯ জানুয়ারি রবিবার দুপুর ১ টার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ি গরুর হাট মাঠে উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপি ও আহবায়ক ভেড়ামারা উপজেলা বিএনপি এবং সাবেক পৌর মেয়র জনাব এ্যাড তৌহিদুল ইসলাম আলম এবং উদ্বোধন করেন ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো রবিউল ইসলাম সরকার।

ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করেন ভেড়ামারা পৌরসভা ও মোকারিমপুর ইউনিয়ন। মোকারিমপুর ইউনিয়ন দলের অধিনায়ক মিথুস টসে জয় লাভ করে ভেড়ামারা পৌরসভা দলকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান, খেলার শুরুতেই নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে দলটি, নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে, ১২৪ রানের জবাবে শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি মোকারিমপুর ইউনিয়ন দল। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় শেষে ৯ রানে পরাজিত হয় দলটি।

ম্যাচ সেরা নির্বাচিত হোন ভেড়ামারা পৌরসভা দলের রনি ও টুর্নামেন্ট সেরা হন মোকারিমপুর ইউনিয়ন দলের মোরসালিন। খেলা শেষে উভয় দলের মদ্ধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরন করা হয়।


কুষ্টিয়া ভেড়ামারায় মরহুম আবুল কালাম আজাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here