আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন, সম্পাদক সজীব আহমেদ

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ খোকন।

দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক অবজারভার, দৈনিক মতবাদ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. আবু সাইদ খোকনকে সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর ও এশিয়ান টেলিভিশন এর আমতলী উপজেলা প্রতিনিধি সজীব আহমেদকে সাধারণ সম্পাদক করে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার এক ঝাঁক তরুণ উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৫ সালের জন্য এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু (দৈনিক যুগান্তর), মো. নিয়াজ মোর্শেদ ইমন (বরিশাল বানী), মো. মামুনুর রশিদ রাতুল (দৈনিক স্বাধীন বাংলা)। যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (শিক্ষা তথ্য, নতুন সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম বিল্লাহ (দৈনিক একুশে নিউজ), মো. সাইফুল ইসলাম চৌধুরী সজিব, (দৈনিক মানবতার কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মো. আল জাবের (বঙ্গটিভ, আজকালের বার্তা), আইন সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম (বরিশাল সময়), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মো নুরুল হক লিটন (দৈনিক আজকালের খবর), প্রচার সম্পাদক মো. তৌফিকুর রহমান (বজ্রশক্তি), সদস্য মো. খিজিরুল ইসলাম ফরিদ (দৈনিক দেশ সেবা) সদস্য মো. আবু সালেহ (দৈনিক দেশের কন্ঠ) প্রমুখ।


আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন, সম্পাদক সজীব আহমেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles