পাংশায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0
69

জাকির হোসেন সরদার,বিশেষ প্রতিনিধি পাংশা রাজবাড়ী

রাজবাড়ীর পাংশায় শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বিভিন্ন প্রকারের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন অঞ্চলের স্কুল থেকে আগত শিক্ষার্থীদেরকে একটি স্কুল ব্যাগ, তিনটি খাতা, ৬টি কলম ওএকটি জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন রাজবাড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

এ সময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিমসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক মন্ডলী, শিক্ষা উপকরণ গ্রহণকারী শিক্ষার্থী ও অবিভাবকগন।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর পড়া লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই প্রতিটি অভিভাবকের উচিত এই সময়ে সন্তানের প্রতি বিশেষ নজর দেওয়া। তাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা। তাহলেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে শিক্ষার্থীরা।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা এখানে যারা মর্যাদার সর্বোচ্চ আসনে বসে আছি তারা সকলেই কঠোর অধ্যবসায়ের প্রমাণ রেখেই এসেছি। তোমরাও ভাল করে পড়ালেখা করলে আমাদের থেকেও সাফল্যে আরো অনেক দূর এগিয়ে যাবে, এটই প্রত্যাশাই আমরা করি।


পাংশায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here